শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ১৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » বিশেষ সংবাদ » নড়াইলে গ্রামের বাড়িতে বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন ও পরিদর্শন করলেন সেনাপ্রধান
প্রথম পাতা » বিশেষ সংবাদ » নড়াইলে গ্রামের বাড়িতে বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন ও পরিদর্শন করলেন সেনাপ্রধান
৩৮০ বার পঠিত
রবিবার ● ১৫ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে গ্রামের বাড়িতে বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন ও পরিদর্শন করলেন সেনাপ্রধান



ফরহাদ খান, নড়াইল ;নড়াইলে লোহাগড়ায় গ্রামের বাড়িতে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন ও উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার (১৫ অক্টোবর) দুপুরে নড়াইলের মল্লিকপুর ইউনিয়নের পৈতৃকভিটা করফা গ্রামে বাবার নামে প্রতিষ্ঠিত ১০ শয্যা বিশিষ্ট ‘অধ্যাপক শেখ মোঃ রোকন উদ্দীন আহমেদ’ মা ও শিশুকল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।

এছাড়া লোহাগড়াস্থ মধুমতি আর্মি ক্যাম্প ও গ্রামের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন এবং শিশু-কিশোরদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন। এদিকে, নড়াইল সদরের মালিবাগ মোড় থেকে সীতারামপুর এলাকা পর্যন্ত ৪ লেন সড়কের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন সেনাপ্রধান।  

এসব কার্যক্রম উদ্বোধনের সময় সেনাপ্রধানের স্ত্রীসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, এখানে (গ্রামে) আসতে পেরে আমি অনেক খুশি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এখানে আমি ছিলাম। অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি চেষ্টা করছি উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হতে। হাসপাতাল উদ্বোধন করা হলো। পাশে মসজিদ করছি। এতিমখানা করব। ভবিষ্যতে কবরস্থান করার পরিকল্পনা আছে।
 ---তিনি আরো বলেন, দেশে অনেক উন্নয়ন হয়েছে। এরই ধারাবাহিকতায় নড়াইলেও অনেক উন্নয়ন হয়েছে। এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথাও স্মরণ করেন।


এর আগেও রেলপথ নির্মাণ কাজসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে একাধিবার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ায় এসেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। নিজ জেলায় এসে প্রতিবারই গ্রামবাসীর ভালোবাসায় সিক্ত হন। ২০২১ সালের ২৪ জুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান তিনি।





বিশেষ সংবাদ এর আরও খবর

পাইকগাছায় দুই সড়কের মাঝখানে জলবদ্ধতায় ২৫টি দোকান ও ৫টি পরিবার চরম দুর্ভোগে পাইকগাছায় দুই সড়কের মাঝখানে জলবদ্ধতায় ২৫টি দোকান ও ৫টি পরিবার চরম দুর্ভোগে
পাইকগাছায় বৃস্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরার হিড়িক পড়েছে পাইকগাছায় বৃস্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরার হিড়িক পড়েছে
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে
পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত
পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন
দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা
যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা
পাইকগাছায় করুনাময়ীর ৩৫তম মৃত্যু বার্ষিকীতে; আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো -খুশি কবির পাইকগাছায় করুনাময়ীর ৩৫তম মৃত্যু বার্ষিকীতে; আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো -খুশি কবির
সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত

আর্কাইভ