শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » কৃষি » বৈরি আবহাওয়া ও কারেন্ট পোকা আক্রমণে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে
প্রথম পাতা » কৃষি » বৈরি আবহাওয়া ও কারেন্ট পোকা আক্রমণে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে
৩১৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৈরি আবহাওয়া ও কারেন্ট পোকা আক্রমণে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে

---  বৃস্টি ও ঝড়ো বাতাসের পর পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে কারেন্ট পোকা আক্রমণে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পোকায় আক্রান্ত ক্ষেতের ব্যাপক পরিচর্যা করা হচ্ছে। ক্ষেতের পাকা ধান, কুশি ও কাচ থোড় ধান গাছে কারেন্ট পোকা আক্রমণ ও ঘূর্ণীঝড় মিধিলির ঝড়ো বাতাসে ধান মিাটিতে নুয়ে পড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। ত্রিমুখি দূর্যোগের কারনে  বীজ উৎপাদনে লক্ষ্য মাত্রা পুরণ না হওয়ার আশংখা করছে খামার কতৃপক্ষ। 

 

খামার সুত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ মৌসুমে খামারে ৬০ একর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। ব্রিধান ৩০ জাতের ৩৪ একর,ব্রি ধান ৭৩ জাতের ৪ একর,ব্রিধান ৭৮ জাতের ৪ একর ও বি আর ২৩ জাতের ১৮একর জমিতে আবাদ করা হয়েছে।। 


গত মাসে একটানা বৃস্টি, বৈরি আবহাওযায় ও ঝড়ের তাণ্ডবে ধানের কুশি পর্যায় ও ধানের কুশি ভরা ফুল ঝরে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তারপরও খামারে আমন ধানের ফলন খুব ভালো হয়েছিল। এখন ক্ষেতের পাকা ধান, কুশি ও কাচ থোড় ধান গাছে কারেন্ট পোকা আক্রমণে ব্যাপক ক্ষতি হয়েছে।এর মধ্যে পাকা ব্রিধান ৩০ জাতের ৩৪ একর,ব্রি ধান ৭৩ জাতের ৪ একর ও বি আর-২৩ জাতের ১৮ একর ধান কুশি ও কাচ থোড়  অবস্থায় কারেন্ট পোকা আক্রমণে ব্যাপক ক্ষতি হয়েছে। খামারে মোট ৫৬ একর জমির ধানে কারেন্ট পোকায় আক্রান্ত  হয়েছে।ব্রিধান ৭৩ ও ব্রিধান ৩০ জাত পরিপক্ক অবস্থায় আছে। কর্তন শুরু হয়েছে।---


এ বিষয়ে খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ নাহিদুল ইসলাম জানান, গত সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ থেকে  গুড়িগুড়ি বৃস্টি শুরু হয়, তা অক্টোবরের শুরুতে থেমে থেমে বা একটানা হালকা ও ভারি বৃস্টি ৮ তারিখ পর্যন্ত গিযে থামে।তখন সারাদেশে প্রায় ১১ দিনযাবত বৃস্টি ছিলো। একটানা ভারি বৃষ্টি ও ঝড়ো বাতাসে চলতি মৌসুমে ৭ একর আমন ক্ষেতের ধানের ব্যপক ক্ষতি হওয়ার পরও কীটনাশক স্প্রে করা ফসল ভালো হয়েছিলো।তবে নিয়মিত স্প্রে করলেও বৃস্টিতে ধুয়ে যাওয়ায় কারেণ্ট পোকা নিধন করা সম্ভাব হয়নি।তবে  সার্বক্ষনিক পর্যবেক্ষন করে ক্ষতিগ্রস্থ ফসলের পরিচর্যা করা হচ্ছে।আমন মৌসুমে ত্রিমুখি দূর্যোগের কারনে  বীজ উৎপাদনে লক্ষ্য মাত্রা পুরণ না হওয়ার আশংখা করছেন তিনি।  





কৃষি এর আরও খবর

মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক
পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)