শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

SW News24
বুধবার ● ২২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » খুলনার ৬টি আসনে নৌকার সম্ভাব্য একাধিক প্রার্থী
প্রথম পাতা » রাজনীতি » খুলনার ৬টি আসনে নৌকার সম্ভাব্য একাধিক প্রার্থী
২৭৫ বার পঠিত
বুধবার ● ২২ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনার ৬টি আসনে নৌকার সম্ভাব্য একাধিক প্রার্থী

 

খুলনার একাধিক আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের সম্ভাবনায় তৃণমূল নেতা-কর্মীরা। খুলনার ছয়টি আসনে বর্তমান সংসদ সদস্য, মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ ৪৬ নেতা-কর্মী দলীয় মনোনয়ন চাইছে আওয়ামীলীগের। তবে খুলনা-২ আসনে (সদর-সোনাডাঙ্গা) একমাত্র প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বর্তমান সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। সর্বাধিক সম্ভাব্য প্রার্থী খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে ১৮ জন। আর দু’টি আসনে আগ্রহ দেখিয়েছেন আ’লীগের জেলা পর্যায়ের এক নেতা।


গতকাল মঙ্গলবার গভীর রাত পর্যন্ত এসব সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।  আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য মনোনয়ন বোর্ডের সভায় ৩০০ আসনে আ’লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হতে পারে বলে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া জানিয়েছেন। খুলনা বিভাগের ৩৬টি আসনের বিপরীতে ৪১৭ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানান তিনি।


দলীয় সূত্রে জানা গেছে, খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন সংসদের হুইপ ও বর্তমান সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, সংরক্ষিত নারী সংসদ সদস্য এড. গ্লোরিয়া সরকার ঝর্ণা, বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, জেলা আওয়ামী লীগ নেতা শ্রীমন্ত অধিকারী রাহুল, সাবেক সচিব প্রশান্ত কুমার রায়, বিনয় কৃষ্ণ রায়, নান্টু রায়, সনৎ কুমার বিশ্বাস ও চালনা পৌর মেয়র অচিন্ত্য কুমার মন্ডল। তবে এ আসনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলকে মনোনয়ন দিলেও হবাক হবেন না নেতা-কর্মীরা। গেল কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চাওড় হচ্ছে বেশ।


খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা) আসনে বর্তমান শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নগর আ’লীগের সদস্য অধ্যাপক রুনু ইকবাল বিথার, নগর আ’লীগের যুব ক্রীড়া সম্পাদক ফারুক হাসান হিটলু, দৌলতপুর আ’লীগের সভাপতি শেখ সৈয়দ আলী ও প্রবাসী আ’লীগ নেতা শেখ বাদল আহমেদ। 


খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী, বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, স্পেন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ রিজভী আলম, প্রয়াত এসএম মোস্তফা রশিদী সুজার ছেলে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম খালিদীন রশিদী সুকর্ণ, জেলা সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, মহানগর যুবলীগের সভাপতি মোঃ শফিকুর রহমান পলাশ, যুবলীগ নেতা মোঃ নুর আলম ও সাবেক এডিশনাল আইজিপি মারুফ আহমেদ।


খুলনা-৫ (ডুমুরিয়া- ফুলতলা) আসনে বর্তমান সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, জেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অজয় সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি সদর থানা আ’লীগের সভাপতি এড. সাইফুল ইসলাম, জেলা আ’লীগের সদস্য মোঃ আজগর বিশ্বাস তারা, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা সরোয়ার ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ড. মাহাবুবউল ইসলাম। 


খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য এড. সোহরাব আলী সানা, বর্তমান সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল, তার ভাই শেখ মনিরুল ইসলাম, কয়রা উপজেলা আ’লীগের সভাপতি জিএম মহসিন রেজা, উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইকবাল মন্টু, জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মুহাম্মাদ শহীদুল­াহ, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম, সাবেক পাইকগাছা উপজেলা সভাপতি মোঃ রাশিদুজ্জামান মোড়ল, আ’লীগ নেতা এস এম সাইফুল­াহ আল মামুন, মোঃ খাইরুল আলম, খুলনা মহানগর শ্রমিকলীগের সদস্য সচিব মোঃ আসাদুজ্জান আসাদ, দলীয় কর্মী মোঃ ইসমাইল হোসেন  ও যুবলীগ নেতা এসএম রাজু।


আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘বিভিন্ন দিক-বিবেচনা করেই দলীয় মনোনয়ন দেয়া হয়। সেক্ষেত্রে যেকোনো আসনেই প্রার্থী পরিবর্তন হতে পারে। দলের মনোনয়ন বোর্ডের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। দলের প্রয়োজনে যাকে যেখানেই মনোনয়ন দেয়া হবে; সকলেই ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীকে বিজয় করে আনাই আ’লীগের প্রতিটি নেতা-কর্মীর দায়িত্ব। যারাই মনোনয়ন চাইছেন কম-বেশি সকলকেই নেত্রী নিজে ব্যক্তিগতভাবে চেনেন ও জানেন; তাই এসব বিষয়ে কারো কোন মন্তব্য থাকার কথা নয়।’


প্রসঙ্গত, আ’লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল বৃহস্পতিবার ঢাকা জেলা আ’লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ওই সভা থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আ’লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, বৃহস্পতিবার ১১টায় অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে।---





রাজনীতি এর আরও খবর

দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত
মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা
চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর
মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস
কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ
মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত
ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময় নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময়
মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী

আর্কাইভ