সোমবার ● ১৮ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনিতে নিউ কারিকুলাম স্কিমের আওতায় শিক্ষকদের ৭ দিনের প্রশিক্ষণ
আশাশুনিতে নিউ কারিকুলাম স্কিমের আওতায় শিক্ষকদের ৭ দিনের প্রশিক্ষণ

আশাশুনি : আশাশুনিতে ডিসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে শিক্ষকদের ৭ দিনের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ৪৭ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৯টি মাদ্রাসার ৮৩৯ জন (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান বাদে) সকল সহকারী শিক্ষকদের অংশ গ্রহনে প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার। এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। অনুষ্ঠানে অষ্টম ও নবম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণী শিক্ষকগণকে ১১ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ৩৩ জন মাস্টার ট্রেইনার প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। সার্বিক ব্যবস্থাপনায় আছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান। ভেন্যু প্রধান আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল। সমন্বয়কারী উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান।সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে ।






পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা 