শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ২৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছা পূজা পরিষদের মতবিনিময় সভায় অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আমার রাজনৈতিক পথচলা- নৌকার প্রার্থী রশীদুজ্জামান
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছা পূজা পরিষদের মতবিনিময় সভায় অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আমার রাজনৈতিক পথচলা- নৌকার প্রার্থী রশীদুজ্জামান
৩৩০ বার পঠিত
বুধবার ● ২৭ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা পূজা পরিষদের মতবিনিময় সভায় অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আমার রাজনৈতিক পথচলা- নৌকার প্রার্থী রশীদুজ্জামান

---

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ রশীদুজ্জামান বলেছেন,অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আমার রাজনৈতিক পথচলা।উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজনে বুধবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের দাবি -দাওয়া ও বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি আরোও বলেন, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে ৭১’র মহান মুক্তিযুদ্ধে সকল ধর্ম-বর্ন ও সম্প্রদায়ের মানুষ মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। স্বাধীন দেশে সকলের সমান অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার মুক্তিযুদ্ধের লক্ষ ও উদ্দেশ্য পূরনে কাজ করে যাচ্ছে এবং আমরা এবারোও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে ৫ম বারের মতো শেখ হাসিনা’কে প্রধানমন্ত্রী নির্বাচিত করবো।

 

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা সাধন চন্দ্র ভদ্র ও অলোক মজুমদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতা এ্যাড, অজিত কুমার মন্ডল, উপজেলা কমিটির সভাপতি রবীন্দ্র নাথ রায়,সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস ও হিন্দু বৌদ্ধ খ্রীঃ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন ও জগদীশ রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীঃ ঐক্য পরিষদের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রানকৃষ্ণ দাশ,কৃষ্ণপদ মন্ডল, মুরারী মোহন সরকার, সুনিল মন্ডল, নির্মল অধিকারী, শংকর দেবনাথ,বিজন বাওয়ালী, মনোহর চন্দ্র সানা,তাপস বসু, হেমেশ মন্ডল, পঞ্চানন সানা, স্নেহেন্দু বিকাশ,কালীপদ মন্ডল, দীপক মন্ডল, বিমল সরকার, প্রানকৃষ্ণ মন্ডল,দুলাল বিশ্বাস,জয়দ্রত বাছাড়,প্রজিৎ রায়,অখিল মন্ডল, প্রশান্ত রায়, পিযুষ সাধু,পরেশ মন্ডল, সুভাষ মন্ডল,নারায়ন মন্ডল, অশোক অধিকারী, তুষার কান্তি মন্ডল, তিরু নাথ বাছাড়সহ অনেকে।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)