মঙ্গলবার ● ২৩ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » শরণখোলায় সমন্বয় সভায় সরকারি কর্মকর্তাদের ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এমপি বদিউজ্জামান সোহাগ
শরণখোলায় সমন্বয় সভায় সরকারি কর্মকর্তাদের ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এমপি বদিউজ্জামান সোহাগ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ; প্রধানমমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন সরকারি এবং ¯স্থানীয় সরকারের দপ্তরগুলোকে ঘুষ ও দুর্নীতিমুক্ত হতে হবে। কোনা প্রকার ঘুষ বা অনিয়মর প্রমান পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে শরণখোলা উপজেলার সমন্বয় কমিটির প্রথম সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিধিদের উদ্দেশ্য এমন কঠোর নির্দেশনা দিয়েছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।
এমপি বদিউজ্জামান সোহাগ আরো বলেন, বিনা কারণে অফিস ফাঁকি দেওয়া চলবে না। সরকারের নির্দেশ মেনে সকল কর্মকর্তা-কর্মচারীকে স্ব স্ব দপ্তরের কাজের প্রতি আন্তরিক হতে হবে। সরকারের উন্নয়নের সুফল এবং সুযোগ-সুবিধা থেকে যাতে কেউ বঞ্চিত না হয় সেদিক সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সমন্বয় কমিটির সভাপতি মো. রায়হান উদ্দিন শান্ত সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ইউএনও মো. জাহিদুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।






মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 