বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় আনন্দ মিছিল; এমপি মোঃ রশীদুজ্জামান ৪টি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য
পাইকগাছায় আনন্দ মিছিল; এমপি মোঃ রশীদুজ্জামান ৪টি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান’কে প্রতিরক্ষা মন্ত্রনালয়,ধর্ম মন্ত্রনালয়,মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়,অনুমিত হিসাবসহ ৪টি মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ মিছিল হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর সদরে মিছিল শেষে পথসভায় বক্তারা প্রধানমন্ত্রী ও সংসদের প্রথম অধিবেসনে পাইকগাছা-কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মান কাজ দ্রুত সম্পন্ন করা ও লবনপানি মুক্ত মিষ্টি পানির মৎস্য ঘের ও বহুমুখী ফসল উৎপাদনের পরিকল্পনা তুলে ধরায় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে অভিনন্দন জানান। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আ,লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহসভাপতি সমীরণ কুমার সাধু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, যুবলীগ নেতা মোঃ ওহেদুজ্জামান মোড়ল, শিমুল বাপ্পি, ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, কাওসার আলী জোয়ার্দার, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী গাজী, যুবলীগ নেতা জিএম ইকরামুল ইসলাম,
পৌর শ্রমিক লীগ সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।






পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা 