রবিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান
পাইকগাছায় মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান
পাইকগাছার রাড়ুলীতে ধর্ষণের প্রতিবাদে ধর্ষণ কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাইকগাছায় মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকালে উপজেলার বাতিখালী হরিতলা মন্দিরের পাশের সড়কে ভূমিহীন সংগঠন, নিজেরা করি ও এলাকাবাসীর ব্যানারে আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা ইউএনও দপ্তর ও থানা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। এসকল কর্মসূচিতে সভাপতিত্ব করেন ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি নারায়ন চন্দ্র মন্ডল। এসময়ে ভূমিহীন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ মন্ডল এর সঞ্চালনায় ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন পাইকগাছা উপজেলা শাখার চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড. শফিকুল ইসলাম কচি, সিপিবি নেতা আফজাল হোসেন,ছাত্রলীগের মাসুদ পারভেজ রাজু, নজরুল মোল্লা, নিজেরা করি’র বিভাগীয় সমন্বয়ক পবিত্র কুমার সরকার, বিভাগীয় সংগঠক কামাল হোসেন, অঞ্চল সমন্বয়ক সাহাদুল ইসলাম, কর্মী অনামিকা মন্ডল, রাশেদুজ্জামান, লিপন কুমার মন্ডল, ভূমিহীন সংগঠনের সবিতা রানী ঢালী, রোকেয়া বেগম, মনা রাণী, বলরাম বাইন বক্তৃতা করেন। আর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।






পাইকগাছা সেনা ক্যাম্প পরিদর্শনে জিওসি
পাইকগাছার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ
গণভোট কি? বোঝে না গ্রামের সাধারন দরিদ্র মানুষ
মাগুরায় আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মচারীদের কর্মসূচি পালিত
পাইকগাছায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও ওয়াসিউজ্জামান
মাগুরায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে মানববন্ধন
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ
শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের কমিউনিটি উদযাপন 