শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » খেলা » নড়াইলে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রথম পাতা » খেলা » নড়াইলে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
৩০৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


---
ফরহাদ খান, নড়াইল; নড়াইলে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এছাড়া গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম আরাফাত হোসেন।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন-জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, প্রশিক্ষক রজিবুল ইসলামসহ অনেকে।

দৌঁড়, মোরগ লড়াই, দীর্ঘ ও উচ্চ লাফ এবং বর্ষা, চাকতি ও গোলক বল নিক্ষেপসহ বিভিন্ন গ্রামীণ খেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াইশ’ ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে বিজয়ী ১২০জনকে পুরস্কৃত করা হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।





খেলা এর আরও খবর

অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি  ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)