বৃহস্পতিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » মোবাইল ফোন ফিরে পেলেন ২০ জন
মোবাইল ফোন ফিরে পেলেন ২০ জন

ফরহাদ খান, নড়াইল; হারিয়ে যাওয়া ২০টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। ২২ ফেব্রুয়ারিবৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনের প্রকৃত মালিকদের কাছে তা হস্তান্তর করা হয়। নড়াইলের চারটি থানায় সাধারণ ডায়রির প্রেক্ষিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) বিভিন্ন মডেলের ২০টি ফোন উদ্ধার করে। ভুক্তভোগীদের কাছে ফোনগুলো হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন, ফিরোজ আহমেদসহ পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তির মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেন।
হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, নড়াইল জেলা পুলিশ আমাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছে। আমরা অনেক খুশি হয়েছি। এজন্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় সিসিআইসির ইনচার্জ শাহ্ দারা খানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।






পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬
মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা 