শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

SW News24
বুধবার ● ৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
প্রথম পাতা » শিক্ষা » যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
২৯৭ বার পঠিত
বুধবার ● ৬ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

---  যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রমে কাজ করার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ৬ মার্চ বুধবার সকালে উপাচার্যের কার্যালয়ে এ এমওইউ স্বাক্ষরিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. ওহিদুজ্জামান এমওইউতে স্বাক্ষর করেন। এমওইউ স্বাক্ষর শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সাদেকা হালিম এর উপস্থিতিতে তা উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, ড. সাদেকা হালিমের মতো একজন প্রথিতযশা সমাজবিজ্ঞানীর নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাক্সিক্ষত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। স্বাক্ষরিত এই এমওইউ’র মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণার দ্বার উন্মোচন এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হলো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সাদেকা হালিম বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের দূরদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গবেষণার গুণগত মানোন্নয়ন হয়েছে। সা¤প্রতিক বছরগুলোতে তাঁর অধীনে খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণা অনুদান বাড়ানোর জন্য দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে বেশকিছু এমওইউ স্বাক্ষর করেছে। পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতেও অনুদান দেওয়া হচ্ছে। এই উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয়।

এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খান, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আব্দুল জব্বার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার দায়িত্বরত ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানভীর আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত এমওইউতে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অফিসিয়াল স্টাফদের মধ্যে যৌথ গবেষণা, প্রকাশনা এবং প্রাতিষ্ঠানিক বিনিময় কার্যক্রম, জনশক্তি উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর ও কম সুবিধাপ্রাপ্ত জাতিগত স¤প্রদায়ের উন্নয়ন ইত্যাদির উপর বিশেষ জোর দিয়ে বৈজ্ঞানিক, ব্যবসায়িক, মানবিক এবং সামাজিক বিষয়গুলোতে যৌথভাবে শিক্ষা ও গবেষণার কাজ করা, একাডেমিক ও গবেষণা সুবিধার পাশাপাশি অবকাঠামো বৃদ্ধির জন্য সহায়তা প্রদান, সম্ভাব্য পারস্পরিক একাডেমিক ও গবেষণার সুযোগ এবং আগ্রহের আরও ক্ষেত্র সনাক্তকরণ, উভয় বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করা, একাডেমিক ও গবেষণা বিষয়ক যৌথ সেমিনার, সিম্পোজিয়া, সম্মেলন, সংক্ষিপ্ত কোর্স এবং মিটিংয়ের আয়োজন, শিক্ষণ-শেখানো এবং গবেষণা কার্যক্রমের উন্নয়ন সম্পর্কিত তথ্য বিনিময়সহ বিভিন্ন সময় উভয় পক্ষের দ্বারা সম্মত অন্য কোনো ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলোর প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।

এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ে এলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সাদেকা হালিমকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে
শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন
আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

আর্কাইভ