রবিবার ● ১০ মার্চ ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনির হাজিপুরে নির্বাচনী মতবিনিময় করেছেন মোস্তাকিম
আশাশুনির হাজিপুরে নির্বাচনী মতবিনিময় করেছেন মোস্তাকিম

আশাশুনি : আশাশুনির হাজিপুরে নির্বাচনী মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
রোববার বিকালে উপজেলার শোভনালী ইউনিয়নের হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আল. এবিএম মোস্তাকিম। বিশিষ্ট সমাজ সেবক আল. আশরাফ উদ্দীন গাজীর সভাপতিত্ব ও প্রাক্তন প্রধান শিক্ষক রথিন্দ্র নাথ দাশের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আল. মিরন গাজী,
ইউপি সদস্য নাসির উদ্দীন, সাবেক মেম্বর হাবিবুল্লাহ বৈদ্য ও আব্দুল আজিজ, ডা: আব্দুর রহিম, শিক্ষক ইসমাইল হোসেন প্রমূখ।
উল্লেখ্য সকাল ৯ টায় উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের বাস ভবনের সামনে থেকে বিশাল একটি মটর সাইকেল শোভাযাত্রা বের হয়ে আশাশুনি সদর ইউনিয়ন হয়ে বড়দল, দরগাহপুর, কাদাকাটি, কুল্যা, বুধহাটা হয়ে শ্রীউলা ইউনিয়নের সিমান্তবর্তী মাড়িয়ালা হয়ে পুন:রায় একই স্থানে শেষ হয়। পরে দুপুরে মদ্যহ্ন ভোজ শেষে সন্ধ্যায় বাউচাষ প্রাথমিক বিদ্যালয় চত্বরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরে শোভনালী ইউনিয়নের কোনার বাকড়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। ডা: আব্দুর রহিমের সভাপতিত্বে মতবিনিময় কালে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আল. এবিএম মোস্তাকিম। সভায় বক্তাগনসহ উপস্থিত সকলে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আবারও তিন তিনবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আল. এবিএম মোস্তাকিমকে চতুর্থ বার প্রতক্ষ্য ভোট প্রদান করে বিজয়ী করার আশ্বাস প্রদান করেন।






পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ 