মঙ্গলবার ● ২ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » বুয়েট ইস্যুতে মাগুরায় ছাত্রলীগের মানবন্ধন
বুয়েট ইস্যুতে মাগুরায় ছাত্রলীগের মানবন্ধন

মাগুরা প্রতিনিধি : মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া থেকে মুক্ত করতে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে মানববন্ধন করেছে মাগুরা সরকারি হোসেন শহীদ সোরাওয়ার্দী ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে সরকারি হোসেন শহিদ সোরাওয়ার্দী কলেজ গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি শ্রাবন হাসান জনি এর সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, উচ্ছাসুজ্জামান রাব্বিসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়ন্ত্রতান্ত্রিক ছাত্ররাজনীতি ফেরাতে দেশব্যাপী মানববন্ধের কর্মসূচির অংশ হিসেবে মাগুরা কলেজ ছাত্রলীগ মানববন্ধন করেছে। বুয়েটে ছাত্ররাজনীতি চর্চা কথা তুলে ধরে বলেন, বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম, রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেওয়া, বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু করা,স্বাধীনতা দিবস উদযাপনে বাধাদানকারী বুয়েট শিক্ষার্থীদের বিচারের আওতায় আনা এবং বুয়েটসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে মৌলবাদি -জঙ্গিবাদী তৎপরতার মূলোৎপাটন করার দাবি তুলে ধরেন বক্তারা।






লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান 