শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ৭ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অজ্ঞানপার্টির হোতা ইউপি সদস্য সবুজ আটক; চুরির দেড় লাখ টাকা উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অজ্ঞানপার্টির হোতা ইউপি সদস্য সবুজ আটক; চুরির দেড় লাখ টাকা উদ্ধার
৪২০ বার পঠিত
রবিবার ● ৭ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় অজ্ঞানপার্টির হোতা ইউপি সদস্য সবুজ আটক; চুরির দেড় লাখ টাকা উদ্ধার

---  পাইকগাছায় অজ্ঞান পার্টির হোতা ইউপি সদস্য মোঃ সবুজ সরদার  আটক ও চুরির ১ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার। উপজেলার কপিলমুনিতে যাত্রীবাহী বাসে অজ্ঞানপার্টির কবলে পড়ে মো: ইস্রাফিল সানার (৩৪) প্রায় দেড় লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে। এসময় তাকে অচেতন অবস্থায় যাত্রীরা উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে ভর্তি করে এবং ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে তারা তালার খলিশখালী ইউপি সদস্য সবুজ সরদার (৪১)   কে হাতে-নাতে আটক করে স্থানীয় কপিলমুনি পুলিশ ফাঁড়িতে সোর্পদ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, ৬ এপ্রিল শনিবার দুপুর পৌনে দুই টায় খুলনাগামী যাত্রীবাহীবাস পাইকগাছার কপিলমুনি বাজারে পৌছায়।এ বাসের যাত্রী মোঃ ইসরাফিল হোসেন চুকনগর বাজার হতে মোটরসাইকেল কেনার জন্য যাচ্ছিল। সঙ্গে তার চাচাতো ভাই ও ভাতিজা ছিলো। তাদের বাড়ী সাতক্ষীরা জেলার আশাশুনি থানার শ্রীপুর গ্রামে। ইসরাফিলরে পাশের সিটে যাত্রীবেশে বসে থাকা অজ্ঞান পার্টির হোতা সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার গণেশপুর গ্রামের মোঃ সবুজ সরদার (৪১) বিস্কুটের মধ্যে চেতনানাশক ঔষধ প্রয়োগ পূর্বক সেই বিস্কুট খাওয়াইয়ে অচেতন করে ইসরাফিলরে প্যান্টের পকেটে থাকা ১ লাখ ৪৫হাজার  টাকা চুরি করে নেয়। এসময় পাশের যাত্রীসহ বাসে থাকা তার স্বজনরা বিষয়টি প্রত্যক্ষ করে সবুজকে হাতে-নাতে আটক ও ইস্রাফিলকে কপিলমুনি হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ তার কাছ তেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা উদ্ধার করে।গ্রেফতার কৃত আসামী মোঃ সবুজ সরদার (৪১) সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন খলিশখালি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তার বিরুদ্ধে ইতিপূর্বেও অজ্ঞান করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চারটি মামলা সহ মোট পাচটি মামলা আছে।পাইকগাছা থানার ওসি ওবাইদুর রহমান বলেন,অজ্ঞান পার্টির হোতা মোঃ সবুজ সরদার আটক করে চোরাই টাকা উদ্ধার করা হয়েছে। অজ্ঞান পার্টির হোতা মোঃ সবুজ সরদারের নামে থানায় মামলা হয়েছে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার
পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২ পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২
মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩ নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আর্কাইভ