শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » মাগুরা সদর উপজেলা নির্বাচন; গরমের কারণে প্রচার-প্রচারণায় ভাটা
প্রথম পাতা » রাজনীতি » মাগুরা সদর উপজেলা নির্বাচন; গরমের কারণে প্রচার-প্রচারণায় ভাটা
৩৬২ বার পঠিত
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরা সদর উপজেলা নির্বাচন; গরমের কারণে প্রচার-প্রচারণায় ভাটা

---

মাগুরা প্রতিনিধি : আগামী ৮ মে মাগুরা সদর উপজেলার নির্বাচন । এ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে গত ২৩ এপ্রিল সদরের ১২ প্রার্থীও মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে । এ মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন । প্রতীক পেয়ে প্রাথীরা শহরের বিভিন্ন স্থানে ইতিমধ্যে পোষ্টার টানিয়েছেন । শহরের এমআররোড,সৈয়দ আতর আলী রোড,কেশব মোড়,নতুন বাজার,জামরুলতলা,ঢাকা রোড,ভায়না মোড় ও আছাদুজ্জামান সড়কে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে । নির্বাচনী বিধি মোতাবেক শহরে ২টার চলছে মাইকিং । পাড়া-মহল্লা,রাস্তা-ঘাট,হাট-বাজারসহ সদরের বিভিন্ন ইউনিয়নে চলছে প্রার্থীও মাইকিং । তীব্র গরমের কারণে অনেক প্রার্থী ঠিকমতো গণ সংযোগ করতে পারছেন । সকাল থেকে রাত অবদি পর্যন্ত চলছে তাহদাহ । আর এ তাপদাহের কারণে প্রচার ও গণ সংযোগে চলছে ভাটা । তীব্র এ গরমের কারণে অনেক প্রাথীর পক্ষে বিভিন্ন এলাকায়,পাড়া,মহল্লায় কেউই বের হতে চাইছেন না । তবুও অনেক প্রার্থী গরম উপেক্ষা করে চালাচ্ছেন গণ সংযোগ ।

ভাইস চেয়ারম্যান প্রার্থী আপেল মাহমুদ জানান,প্রতীক বরাদ্দের পর থেকেই আমি নিজ এলাকায় কাজ শুরু করেছি । এখন খুবই গরম পড়ছে তাই কাজ করতে কষ্ট হচ্ছে । তবুও আমার লোকজন গরম অপেক্ষা করে পাড়া-মহল্লাসহ বিভিন্ন এলাকায় কাজ করছে । এ তাপপ্রবাহ যদি বাড়ইে থাকে তবে আমাদের প্রচার-প্রচারনায় ভাটা পড়বে । গরমের কারণে আমরা এখন খুব সকালে বের হচ্ছি । আবার বিকালে তাপপ্রবাহ কমে গেলে কাজ শুরু করছি ।

মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার রোজী জানান,গরম বেড়ে যাওয়ার কারণে আমার লোকজন বের হতে পারছে না । গরম অপেক্ষা করে খুব সকালে ও রাতে বের হচ্ছি । এভাবে চলতে থাকলে নির্বাচন পর্যন্ত কাজ করতে সমস্যা হবে ।

পৌরসভার ৯নং ওয়ার্ডের ভোটার নাজমুন নাহার রতœা জানান, শুনছি আগামী  ৮মে সদর উপজেলার ভোট । এ ভোটে আমি একজন ভোটার হিসাবে ভোট প্রদান করবো । কিন্তু এখন পর্যন্ত কোন প্রার্থী আমার বাড়িতে আসেছি ভোট চাইতে । ভোট আমার নাগরিক অধিকার তাই এবার দেখে শুনে যোগ্য প্রাথীতে ভোট দেব ।

পৌরসভার পারনান্দুয়ালী এলাকার ৫ নং ওয়ার্ডের ভোটার কলেজ শিক্ষক আবু সেলিম জানান,প্রার্থীদের মাইকিং তেমন শোনা যাচ্ছে না । কোন প্রার্থী এখন পর্যন্ত ভোট প্রার্থনা করতে বাড়ি আসেনি । এ সদও উপজেলার ভোট গরমের কারণে প্রচার-প্রচারণায় ভাটা পড়েছে । গরমের কারণে কোন প্রার্থীও পক্ষে কেউ বর হচ্ছে না ।

পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভোটার মুজাহিদ বলেন,আমার বাড়ি শিবরামপুর গ্রামে । এ গ্রামে অনেক ভোটার রয়েছে । একজন মহিলা  প্রার্থী ভোট চাইতে এসেছিল । তারপর আর কোন প্রার্থী এখন পর্যন্ত আসেনি । ভোট আমার নাগরিক অধিকার । গরমের কারণে সম্ভবত কোন প্রার্থী ভোট চাইতে বের হচ্ছে না । গরমের কারণে প্রার্থীদেও গণ সংযোগ কমে যাচ্ছে ।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ

আর্কাইভ