শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ১২ মে ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় গুরুত্বপূর্ণ তিনটি স্থাপনার উদ্বোধন
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় গুরুত্বপূর্ণ তিনটি স্থাপনার উদ্বোধন
৩৩৩ বার পঠিত
রবিবার ● ১২ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় গুরুত্বপূর্ণ তিনটি স্থাপনার উদ্বোধন

---

খুলনা-চুকনগর-সাতক্ষীরা জাতীয় মহাসড়ক (এন-৭৬০) খুলনা শহরাংশের (৪.০০ কিঃ মিঃ) ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প, খুলনা বিশ^বিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থিত দৃষ্টিনন্দন ফুটওভার ব্রীজ নির্মাণ কাজ এবং জিরোপয়েন্ট ইন্টারসেকশনের সমাপ্তকৃত উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠান ১২ মে রবিবার দুপুরে খুলনার নিরালায় অনুষ্ঠিত হয়। এসকল স্থাপনা উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক উন্নয়ন হয়েছে। করোনার সময়ে বিনা খরচে মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রায় এককোটি মানুষকে বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে। ইতোমধ্যে খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়ের জন্য এক হাজার আটশত ৭৫ কোটি টাকা একনেকে পাশ হয়েছে। ১৫ তলা বিশিষ্ট শেখ হাসিনা ক্যান্সার হাসপাতালের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবেনা, সে যে কোন দলের হউক না কেন।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদলে গেছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রথম দরকার একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা। তিনি আরও বলেন, বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থাসহ শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, বিদ্যুতের ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সরকারের আমলে দক্ষিণবঙ্গের সকলক্ষেত্রে উন্নয়ন হয়েছে। নিরালা খালের ওপর তিনশত মিটার ব্রীজের কাজ অচিরেই শুরু হবে। খুলনাকে তিলোত্তমা নগরী গড়ে তোলার জন্য মেয়র সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, কেএমপির পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, জেলা প্রশাসক ইয়াসির আরেফীন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান।

পরে অতিথিদ্বয় খুলনা-চুকনগর-সাতক্ষীরা জাতীয় মহাসড়ক (এন-৭৬০) খুলনা শহরাংশের (৪.০০ কিঃ মিঃ) ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প, খুলনা বিশ^বিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থিত দৃষ্টিনন্দন ফুটওভার ব্রীজ নির্মাণ কাজ এবং জিরোপয়েন্ট ইন্টারসেকশনের সমাপ্তকৃত উন্নয়ন কাজের উদ্বোধন করেন।





আঞ্চলিক এর আরও খবর

মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই -  আইনমন্ত্রী দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক  অর্পণ ও আলোচনা সভা মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে  গ্রামবাসী শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে গ্রামবাসী

আর্কাইভ