রবিবার ● ১২ মে ২০২৪
প্রথম পাতা » অপরাধ » লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক নিহত
লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক নিহত

ফরহাদ খান, নড়াইল; নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের লক্ষীপাশায় সড়ক দুর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক আবু দাউদ চুন্নু মোল্যা (৫২) নিহত হয়েছেন। তিনি রাজুপুর কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। শনিবার (১১ মে) রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চুন্নু লোহাগড়ার আমাদা গ্রামের হাফিজার রহমান মোল্যার ছেলে। বর্তমানে গোপীনাথপুর এলাকায় বসবাস করতেন। এর গত ৯ মে সকালে বাইসাইকেলে চুন্নু মোল্যা লক্ষীপাশা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পৌঁছলে ওই এলাকার মুছা বিশ্বাস দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে তাকে (চুন্নু) ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় চুন্নু গুরুতর আহত হলে চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। লাইভ সাপোর্টে থাকার পর শনিবার গভীর রাতে তিনি মারা যান।
ভুক্তভোগীসহ বিভিন্ন পেশার মানুষ জানান, সড়কগুলোতে দ্রুতগতির মোটরসাইকেল স্বাভাবিক চলাফেরার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। উঠতি বয়সের তরুণরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মানুষের জীবনহানি করছে।
এরই ধারাবাহিকতায় গত শনিবার (১১ মে) সকাল ৭টার দিকে নড়াইল-ফুলতলা সড়কের কাড়ারবিল এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র মামুন সমাদ্দার (২২) নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক কাজেম আলী মন্ডল (৩৫) গুরুতর আহত হন। নিহত মামুন সদরের রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে। আহত কাজেম আলী নড়াইল পৌরসভার উজিরপুর এলাকার আজিজ মন্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মামুন দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে নড়াইল শহর থেকে ফুলতলা সড়কে যাচ্ছিলেন। পথিমধ্যে কাড়ারবিলের মাঝে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল চালক কাজেম আলীকে ধাক্কা দিয়ে সড়কের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মামুনের মোটরসাইকেলটি দুমড়ে-মুচকে যায়। আহত কাজেম আলীর বাম পা ও ডান হাত ভেঙ্গে গেছে।






সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ 