শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

SW News24
রবিবার ● ২ জুন ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » টেকসই বেড়িবাঁধ এবং স্যানিটাইজেশন ও সুপেয় পানির সু-ব্যবস্হা করা হবে– এমপি নাসিম
প্রথম পাতা » রাজনীতি » টেকসই বেড়িবাঁধ এবং স্যানিটাইজেশন ও সুপেয় পানির সু-ব্যবস্হা করা হবে– এমপি নাসিম
২৫০ বার পঠিত
রবিবার ● ২ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টেকসই বেড়িবাঁধ এবং স্যানিটাইজেশন ও সুপেয় পানির সু-ব্যবস্হা করা হবে– এমপি নাসিম

 --- আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক কৃষিবিদ আ,ফ,ম বাহাউদ্দিন নাসিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখান না, বাস্তবায়ন করেন। যে দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সে দেশে টেকসই ভেড়িবাঁধের জন্য চিন্তা করতে হবে না। আ’লীগ গনমানুষের দল। যেকোন দুর্যোগে, দুঃসময়ে আ’লীগের প্রতিটি নেতা-কর্মী জনগনের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যৎতে ও থাকবে।

নাসিম আরো বলেন, এ এলাকায় টেকসই বেড়িবাঁধ এবং স্যানিটাইজেশন ও সুপেয় পানির সু-ব্যবস্হা করা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেমালে ক্ষতিগ্রস্হ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী টেকসই ভেড়িবাঁধ ও ক্ষতিগ্রস্হ এলাকায় বাঁধ গুলো নির্মানে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের সকল প্রয়োজন মিটাবেন।

তিনি উদ্যোগে নিয়ে অচিরেই সকল কাজ শুরু করবেন। রবিবার সকালে রেমালে ক্ষতিগ্রস্হ পাইকগাছা উপজেলার দেলুটি ও গড়ইখালী ইউনিয়নে বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় ত্রান ও সমাজ কল্যান উপ-কমিটির পক্ষ থেকে ঘূণিঝড়ে ক্ষতিগ্রস্হদের মাঝে ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেলুটি ফুলবাড়ী ও গড়ইখালীর কুমখালীতে ত্রান বিতরন অনুষ্টানে পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, কেন্দ্রীয় আ’লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আমিনুল ইসলাম আমিন,কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি এ্যাড.গ্লোরিয়া সরকার ঝর্না,জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাড.সোহরাব আলী সানা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খায়রুল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আবু হানিফ, সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, দপ্তর সম্পাদক আবু সাঈদ খান, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, গড়ইখালী ইউনিয়ন আ’লীগের সম্পাদক এস এম আয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন,জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মৃনাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের হাবিবুর রহমান, রাজিকুজ্জামান সুমন, শংকর ঢালী, প্রসেনজিৎ মিঠু, সোহাগ হোসেন বাবু, জাহিদ হাসান প্রমুখ।





রাজনীতি এর আরও খবর

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)