শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ২৩ জুন ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
৩৯৩ বার পঠিত
রবিবার ● ২৩ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

---

মাগুরা প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্টাবার্ষিকীতে গতকাল রবিবার মাগুরা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ আওয়ামীলীগ মাগুরা জেলা শাখা। এ দেশের বৃহত্তম ও সর্ব প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “প্লাটিনাম জয়ন্তী”কে অংশ নেয় জেলা আওয়ামীলীগ, কৃষকলীগ,শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবকলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড,সদরের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা শোভাযাত্রা অংশ নেয় । সকাল ১০টায়  নোমানী ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় । পুষ্পমাল্য অর্পন শেষে নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামীলীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সী রেজাউল হক,আবু নাসির বাবলু,সৈয়দ শরিফুল ইসলাম,সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু,সদও উপজেলা চেয়ারম্যান রানা আমির ওসমান,সদও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবুল ফকিরসহ আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।

বক্তারা বলেন,গত সাড়ে সাত দশক ধরে আওয়ামীলীগের পথচলা ছিল গৌরবোজ্জল। দীর্ঘ এই পথচলায় সংগঠনটি বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল প্রতিবন্ধকতা জয় করে সামনে দিকে এগিয়ে চলেছে ।





রাজনীতি এর আরও খবর

শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)