বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » অপরাধ » অন্যত্র বিয়ে ঠিক করায় পাইকগাছায় এইচএসসি পরীক্ষার্থী প্রেমিক যুগলের আত্মহত্যা
অন্যত্র বিয়ে ঠিক করায় পাইকগাছায় এইচএসসি পরীক্ষার্থী প্রেমিক যুগলের আত্মহত্যা
![]()
পাইকগাছায় প্রেমিকার অমতে বিয়ে ঠিক হওয়ায় একই সময়ে নিজ নিজ বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে এইচএসসি পরীক্ষার্থী প্রেমিক-প্রেমিকা।হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বুধবার (৩ জুলাই) রাত আনুমানিক পৌনে ৮ টার দিকে উপজেলার গড়–ইভালীর হোগলার চক ও বাইনবাড়িয়ায়।
তারা দুজন হলেন, পাইকগাছার বাইন বাড়িয়া গ্রামের পরিতোষ মণ্ডলের মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল ও কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের অমিত মণ্ডলের ছেলে ব্রজ মণ্ডল। তারা গড়ইখালী শহীদ আয়ুব-মুছা কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
স্থানীয় সূত্র জানা গেছে, প্রিয়ংকার বাবা তাকে পরীক্ষা চলাকালীন অবস্থায় কয়রা উপজেলার মহেশ্বরীপুর বিয়ে ঠিক করে। ৪ জুলাই হস্পতিবার বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের চূড়ান্ত দিনক্ষণ জানতে পেরে এ বিয়েতে সম্মতি দেয়নি প্রিয়াংকা। এতে তার ওপর চাপ সৃষ্টি করা হয়। প্রিয়াঙ্কা তার বিয়ের তারিখ প্রেমিক ব্রজ মণ্ডলকে জানায়। উপায় না পেয়ে দুজনই আত্মহত্যা করে। প্রিয়াঙ্কা নিজ বাড়িতে এবং ব্রজ মণ্ডল তার মামার বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
পাইকগাছা থানা ওসি মো. ওবাইদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা 