শনিবার ● ১৩ জুলাই ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » ছাত্র-কৃষক রাস্তায় বেরিয়ে আসলে এই সরকার পালানোর জায়গা খুঁজে পাবে না -বিএনপি ভাইস চেয়াম্যান নিতাই রায় চৌধুরী
ছাত্র-কৃষক রাস্তায় বেরিয়ে আসলে এই সরকার পালানোর জায়গা খুঁজে পাবে না -বিএনপি ভাইস চেয়াম্যান নিতাই রায় চৌধুরী

মাগুরা প্রতিনিধি : মাগুরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার,গণতন্ত্র ও ভোট অধিকার আদায়ের লক্ষে মত বিনিময় সভা করেছে জেলা বিএনপি কৃষক দল। গতকাল শনিবার দুপুরে ফাতেমা কমিউনিটি সেন্টারে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি আলী আহমেদের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী,অনুষ্ঠানের উদ্বোধন করেন যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী মোল্ল্যাসহ সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস কৃষকদল খুলনা,মোনোয়ার হোসেন খান, জেলা উপজেলা থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, বর্তমান সরকার অবৈধ ভাবে ক্ষমতায় এসেছে। এ সরকারি দুর্নীতির র্শীষে অবস্থান করছে। তার প্রমান, বেনজীরের সম্পদের পাহাড়,মতিউর রহমানের ছাগল কান্ড, সেনা প্রধানের দুর্নীতি, পিএসসির প্রশ্নসহ সব ক্ষেত্রে এই দুর্নীতিবাজদের সৃষ্টি করেছে। এই সরকারের আমলে সরকারি আমলাদের লক্ষ লক্ষ টাকার পাড়া গড়ে উঠেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে তিনি বিভিন্ন দেশে ভ্রম করছেন। সর্বশেষ কোঠা বিরোধী আনন্দোলে ছাত্ররা লেখা পড়া ছেড়ে রাজ পথে নেমেছে। কৃষকরা আছে বলেই এ দেশ এখনো বেচে আছে। ছাত্র-কৃষকরা যখন রাস্তা বেরিয়ে আসবে তখন এই সরকার পালানো জায়গা খুঁেজ পাবে না। তারেক রহমান দেশে আসার কথা শুনলে সরকার ভয় পায়।






পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত
বিএনপির হাতে স্বাধীনতার পতাকা ২৪ এর ঐক্য বিনষ্ট হতে দেবেনা - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার 