মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তার কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী
পাইকগাছার দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তার কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী
![]()
পাইকগাছার দেলুটীর বেড়িবাঁধ ভাঙ্গন কবলিত এলাকার দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তার কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত কাজে সহযোগিতা করা, জরুরী চিকিৎসা প্রদান, দুর্গত মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া, ত্রাণ ও স্বাস্থ্য উপকরণ বিতরণ অব্যাহত রয়েছে। এ সব মানবিক সহায়তার পাশাপাশি দুর্গত মানুষের মাঝে বস্ত্রবিতরণ ও খোলা আকাশের নীচে বসবাসরত মানুষদের নিরাপদ আশ্রয় হিসেবে পরিবার পরিজন নিয়ে থাকার জন্য তাবু স্থাপন করে দিচ্ছেন নৌবাহিনী। নৌবাহিনীর লেঃ কমান্ডার স্যারেন গোমেজ ও লেঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে নৌ অঞ্চল খুলনার নৌ বাহিনীর সহায়তাকারী টিম বিগরদানা, হরিণখোলা, দারুনমল্লিক ও কালিনগরসহ ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন স্থানে জরুরী চিকিৎসা প্রদান, ত্রাণ, স্বাস্থ্য উপকরণ ও বস্ত্র বিতরণ এবং তাবু স্থাপন কাজ করছেন।






পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে 