শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

SW News24
শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় অনুষ্ঠিত
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় অনুষ্ঠিত
৩০২ বার পঠিত
শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় অনুষ্ঠিত

---

ফরহাদ খান, নড়াইল; নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়কদের সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ শনিবার সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন-নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার সুব্রত কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জোবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম আরাফাত হোসেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক ওয়াহিদ উজ জামান, মাহমুদা সুলতানা রিমি, মিনহাজুর রহমান, সাইদ আফ্রিদী, সর্দার শুভ, বদরুন্নেসা জান্নাতসহ অনেকে।

এছাড়া জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, হেফাজত ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মহসিন উদ্দিন, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি নাসির উদ্দিন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ বিভিন্ন মানুষ।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতারা বলেন, নড়াইল জেলা হাসপাতালসহ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নানা অনিয়ম ও দুর্নীতি চলছে। অপারেশন করার জন্য ৫০০ টাকা গুণতে হয়। সরকারি ওষুধের যথাযথ ব্যবহার হয় না। পাসপোর্ট অফিস, রেজিস্ট্রেশন অফিস, ভূমি অফিসে টাকা ছাড়া কাজ হয় না। এছাড়া নদী দখল, যানবাহনসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এসব সমস্যা দুর করতে হবে। সুষ্ঠু-সুন্দর নাগরিক সেবার জন্য জেলা ও পুলিশ প্রশাসনসহ সরকারি সব কর্মকর্তাকে আন্তরিক হতে হবে। এছাড়া রাজনৈতিক নেতাসহ সব পেশার মানুষকে সমাজে সব ধরণের বৈষম্য দুর করতে একযোগে কাজ করতে হবে।

এদিকে রাজনৈতিক নেতারাসহ বিভিন্ন পেশার মানুষ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফসল হিসেবে আমরা ‘নতুন বাংলাদেশ’ পেয়েছি। জেগে উঠতে পেরেছি। তাদের রক্তের বিনিময়ে বৈষম্যবিরোধী আন্দোলন সফল ও সার্থক হয়েছে। মানুষ নতুন করে দেশ নিয়ে ভাবতে শুরু করেছেন। আমাদের এ অর্জন কোনো ভাবেই যেন বিফলে না যায়। দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমরা বদ্ধ পরিকর। রাষ্ট্রীয় ভাবে এবং সামাজিক ভাবে আমরা আর কোনো ধরনের বৈষম্য চাই না। তবে ছাত্র-জনতার আন্দোলন বিফল করতে একটি গোষ্ঠী এখনো অপচেষ্টা করে যাচ্ছে। এদের প্রতিহত করতে হবে। এদের কালো থাবা থেকে অফিস-আদালতসহ সব ধরণের প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহিৃত করতে হবে।

এছাড়া হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য ধর্মালম্বীদের সার্বিক নিরাপত্তাসহ আসন্ন দুর্গাপুজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অপরদিকে, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং গুলিবিদ্ধসহ আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া শনিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়করা নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।





রাজনীতি এর আরও খবর

শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আর্কাইভ