বুধবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » জাতীয় পার্টির চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে মাগুরায় স্মারকলিপি প্রদান
জাতীয় পার্টির চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে মাগুরায় স্মারকলিপি প্রদান

মাগুরা প্রতিনিধি:- জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার সহধর্মিনী পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে মাগুরা জেলা জাতীয় পার্টি। বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এর কাছে এ স্মারকলিপি প্রদান করেন। মাগুরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খান রবিউল হক মিঠু স্বাক্ষরিত এ স্মারকলিপিতে বলা হয় কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও তৎকালীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের বাজেট অধিবেশনে ছাত্রদের যৌক্তিক দাবী সমূহ মেনে নেওয়ার জন্য মহান জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তিতে জাতীয় পার্টি দলগতভাবে ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করে এবং ছাত্রদেরকে মুক্তিসেনা হিসেবে উল্লেখ করে। এছাড়া জাতীয় পার্টি রংপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে উক্ত আন্দোলনে সক্রীয় অংশগ্রহণ করে। বিগত সরকারের রোষানলে পড়ে আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে বিগত সরকার জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে গ্রেফতার করে। উপর্যুক্ত অবস্থায় জাতীয় পার্টি ছাত্র জনতার আন্দোলনে বিজয় অর্জন হলে ছাত্র-জনতাকে অভিনন্দন জানায়। আমরা লক্ষ্য করছি জাতীয় পার্টি উক্ত আন্দোলনের পক্ষে থাকলেও একটি মহল তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার সহধর্মিনী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা সমূহ প্রত্যাহার। দাবী করছি। অতএব উক্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এসময় উপস্থিত ছিলেন,জেলা জাতীয় পার্টির সিনিয়র সাধারণ সম্পাদক মো: সিরাজুস সায়েফিন সাঈফ,সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. ওয়াহিদুজ্জামান সাইদ,জেলা জাতীয় পার্টির সহ সভাপতি কাজী নওশের আলীসহ দলীয় নেতা কর্মীরা।






পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি 