শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

SW News24
বুধবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » সোনাতলা পিটিআই এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন
প্রথম পাতা » শিক্ষা » সোনাতলা পিটিআই এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন
২৫৭ বার পঠিত
বুধবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সোনাতলা পিটিআই এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন

---  প্রেস বিজ্ঞপ্তি:  বগুড়ায় সোনাতলা প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে ২৫ সেপ্টেম্বর বুধবার সকাল ৭.৩০ মি. বিটিপিটি ব্যাচ-৩ এর প্রশিক্ষণার্থীদের নিয়ে গাছের চারা রোপণ করা হয়।

পিটিআই, সোনাতলা, বগুড়া পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের অংশ হিসেবে বৃক্ষরোপণ করেছে। পিটিআই সুপারিনটেনডেন্ট ও ইন্সট্রাক্টরগণের সার্বিক তত্ত্বাবধানে বিটিপিটি ব্যাচ-৩ এর প্রশিক্ষণার্থী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এ কর্মসূচি পালন করেছেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুপারিনটেনডেন্ট জনাব ফেরদৌস আরা পারভীন, সহকারী সুপারিনটেনডেন্টদ্বয় এবং ইন্সট্রাক্টরবৃন্দ। কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ আয়োজনে প্রশিক্ষণার্থীরা নিজ উদ্যোগে গাছের চারা ও টব সংগ্রহ করেন। প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দ পিটিআই এ টবে এবং আঙিনায় গাছের চারা রোপণ করেছেন। এছাড়াও তাঁরা পিটিআই আঙিনা ও বাগান পরিষ্কার করার কর্মসূচিও পালন করেন। এবার প্রশিক্ষণার্থীরা বনজ, ঔষধি ও শোভা বর্ধন গাছের চারা রোপন করেছেন।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের জন্য সহকারী শিক্ষকদের নিয়ে দেশের ৬৭ টি পিটিআই এর প্রশিক্ষণের অংশ হিসেবে পিটিআই, সোনাতলা, বগুড়ায় এ বছর বিটিপিটি ব্যাচ-৩ এ ৮২জন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌলিক প্রশিক্ষণ করছেন।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে
শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন
আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন

আর্কাইভ