শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনির প্লাবিত এলাকা পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনির প্লাবিত এলাকা পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক
২৭৯ বার পঠিত
সোমবার ● ৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনির প্লাবিত এলাকা পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক

 

---

আশাশুনি : আশাশুনিতে অতি বৃষ্টি ও পার্শ্ববর্তী এলাকার পানির চাপে  নিমজ্জিত কুল্যা ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু. মইনুল ইসলাম। শনিবার বিকাল ৪ টায়  তিনি প্লাবিত এলাকা পরিদর্শন ও এলাকার মানুষের সাথে মতবিনিময় করেন।

অতি বৃষ্টি এবং তালা ও সদর উপজেলার পানি ধেয়ে আসায় আশাশুনি উপজেলার কুল্যা, কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়ন প্লাবিত হয়েছে। ইউনিয়ন ৩টির শত শত ঘরবাড়ি, অসংখ্য মৎস্য ঘের, পুকুর, আমন ধানের ক্ষেত, সবজি ক্ষেত প্লাবিত হয়ে পানি ডুবে রয়েছে। মানুষ চরম অসহায়ত্বের মধ্যে জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। প্লাবিত এলাকার অবস্থা, ক্ষতিগ্রন্ত মানুষের পরিস্থিতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ায় সরজমিনে  দেখতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কুল্যা ইউনিয়নের প্লাবিত এলাকা ঘুরে দেখেন। এসময় তিনি প্লাবিত এলাকা পরিদর্শন করেন এবং ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে প্লাবিত মানুষের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি বলেন, পানি নিস্কাশনের খালগুলো কোন ক্রমে এজারা বাতিলপূর্বক উন্মুক্ত রাখতে হবে। যাতে অদূর ভবিষ্যতে জলাবদ্ধতার সৃষ্টি হতে না পারে। তিনি বলেন, জেলা প্রশাসনের অগ্রাধিকার মূলক কাজের মধ্যে ১নং কাজ হলো পানি নিস্কাশনে বাধাদানকারী নেটপাটা অপসারণ করা। এসব খাল লীজের আওতায় না আনতে তিনি প্রস্তাব করবেন বলে সকলকে আশ্বাস প্রদান করেন। পরিদর্শন ও মতবিনিময় কালে আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ তার সাথে ছিলেন। প্রধান অতিথি পরিদর্শনকালে বিপদগ্রস্থ অসহায় মানুষের হাতে শুকনা খাবার তুলে দেন।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে

আর্কাইভ