সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
নড়াইল প্রতিনিধি; নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প। যশোর ক্যাম্পের মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে এসআরবির সদস্যরা রোববার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি এসকেন শেখ (৩৫) ও তার ভাই নয়ন শেখকে (২২) গ্রেফতার করেন। তাদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
পুটিমারী গ্রামের বাবলু শেখের ছেলে এসকেন একটি অস্ত্র ও নয়টি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) আসামি। গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও হাসান পুঠিমারী এলাকা থেকে এসকেন শেখকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হন। এসকেন, তার ভাই নয়ন ও বাবা বাবলু শেখসহ তাদের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ (হাতকড়া) এসকেনকে ছিনিয়ে নেয়।
এ সময় এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন তারা। আহত পুলিশ কর্মকর্তা মুরাদকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরেরদিন সকালে পুটিমারী ঈদগাহের সামনে থেকে ভাঙ্গা হাতকড়াটি উদ্ধার হলেও এসকেনসহ তার পরিবারের লোকজন পালিয়ে যায়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী জানান, পুলিশের ওপর হামলা মামলার ঘটনায় এসকেন শেখসহ ২৩জনকে আসামি করে মামলা দায়ের হয়। মামলার প্রধান আসামি এসকেনসহ তার ভাই নয়নকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় আটজন গ্রেফতার হয়েছেন। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।






লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক 