শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৮ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মসজিদের দানীয় ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মসজিদের দানীয় ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৩
২৮৪ বার পঠিত
শুক্রবার ● ১৮ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মসজিদের দানীয় ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৩

  --- পাইকগাছায় মসজিদের দানীয় ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষে এক মুসল্লী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে ৩ জন। শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে এ মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে স্থানীয় এক ব্যক্তি ছাগল দান করে। জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে দানীয় ছাগলটি বিক্রির পদক্ষেপ নেন। নগদ ছাড়া বাকি বিক্রয় হবে বলে মসজিদ কমিটি থেকে ঘোষণা করা হলে এনিয়ে উপস্থিত ক্রেতা দুপক্ষের মুসুল্লিরা তর্ক বির্তকের এক পর্যায়ে মারামারি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত শ্যামনগর গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে ফজর আলী গাজী (৫৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারপিটের ঘটনায় আহত হলেন, ফজর আলীর জামাই শাহীন (৪০), মোস্তফা গাজী (৪৫) ও তার ছেলে বুলবুল গাজী(২২)। এব্যাপারে থানার চলতি দায়িত্বে থাকা ওসি তুষার কান্তি দাশ বলেন, নিহত ফজর আলী সুরুত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।





অপরাধ এর আরও খবর

মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি
মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার
মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ
মাগুরায়  নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার মাগুরায় নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার
পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম
পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড
পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের
মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ

আর্কাইভ