শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

SW News24
শনিবার ● ১৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বজ্রপাতে নিহত-১ আহত-২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বজ্রপাতে নিহত-১ আহত-২
২৩৪ বার পঠিত
শনিবার ● ১৯ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বজ্রপাতে নিহত-১ আহত-২

 

 

 

 ---  পাইকগাছায় বজ্রপাতে লাকী বেগম (৪৫)নামে এক গৃহবধু নিহত ও ২জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার লস্কর ইউনিয়নের ওড়াবুনিয়া এলাকায় এ হতাহতে ঘটনা ঘটে। নিহতের পরিবার সুত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার লস্কর ইউনিয়নের ওড়াবুনিয়া নামক স্থানে ভুট্টো কাগুজীর মৎস্য ঘেরে লস্কর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের মোঃ মোফাজ্জল সরদারের মেয়ে লাকি বেগম (৪৫) ও ওড়াবুনিয়া গ্রামের সন্তোষ ও তার স্ত্রী সুভদ্রা রানী শ্যাওলা উঠানোর দিনমজুরির কাজে করছিলো। এ সময় ভারী বৃষ্টি হচ্ছিল। তারা কাজ ছেড়ে মৎস্য লীজ ঘেরের বাসায় আশ্রয় নেয়। হঠাৎ  বজ্রপাতের কারনে লাকী বেগমের শরীরের একাংশ ঝলসে যায় এবং অন্যরা আহত হয়। আহতদের উদ্ধার করে এলাকাবাসী পাইকগাছা হাসপাতালে আনলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল লাকী বেগমকে মৃত ঘোষনা করেন। সন্তোষ সানা ও তার স্ত্রীকে মুমুর্ষ অবস্থায় পাইকগাছা হাসপাতালে আনা হয়। পরবর্তীতে সুভদ্রা রানীর অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার ওসি (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাস জানান, বজ্রপাতে ১জনের মৃত্যুর সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। নিহতের সুরোতহাল রিপোর্ট করা হয়েছে। পারিবারিক ভাবে তারা মৃতদেহের দাফন করেছে।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ শীর্ষক সেমিনার মাগুরায় সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ শীর্ষক সেমিনার
পাইকগাছার ফায়ার সার্ভিস স্টেশন ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের জায়গা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার ফায়ার সার্ভিস স্টেশন ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের জায়গা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় মেডিকেল কলেজের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত মাগুরায় মেডিকেল কলেজের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
পাইকগাছা জিরোপয়েন্টে ড্রেনেজবিহীন সড়ক নির্মাণ: জনদুর্ভোগ চরমে পাইকগাছা জিরোপয়েন্টে ড্রেনেজবিহীন সড়ক নির্মাণ: জনদুর্ভোগ চরমে
পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
মাগুরায় মহান মে দিবস পালিত মাগুরায় মহান মে দিবস পালিত
নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
খুলনায় মহান মে দিবস পালিত খুলনায় মহান মে দিবস পালিত
ক্যান্সারে আক্রান্ত আমেনা খাতুনের জন্য সন্তানের আকুতি; দোয়া কামনা ক্যান্সারে আক্রান্ত আমেনা খাতুনের জন্য সন্তানের আকুতি; দোয়া কামনা
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ নেয়া হবে - পাউবো’র নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম তাজকিয়া আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ নেয়া হবে - পাউবো’র নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম তাজকিয়া

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)