শনিবার ● ২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে জাতীয় সমবায় দিবস পালন
আশাশুনিতে জাতীয় সমবায় দিবস পালন

আশাশুনি : আশাশুনিতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস’২৪ উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় আশাশুনি উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দেন আয়োজনে অনুষ্ঠানের শুরুতে র ্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ও সমবায় অফিসের প্রদর্শক সন্যাসী মন্ডল।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রদর্শক সন্যাসী মন্ডল। ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে স়ভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। শিক্ষক উত্তম কুমারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিআরডিবি চেয়ারম্যান মনিরুজ্জামান, ছাত্র আন্দোলনের নেতা নাভিদ নওরোজ আকাশ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, সমবায়ী তাপসী রানী অধিকারী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের খাদেম ফজলুর রহমান ও গীতা পাঠ করেন উত্তম কুমান। সবশেষে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ৭টি সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।






পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু
মাগুরা পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে আরইউটিডিপি কর্মশালা
মাগুরায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পুলিশ সপ্তাহ উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে মাগুরা জেলার আইজি পদক অর্জন
মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
আশাশুনিতে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত
পাইকগাছায় মডেল পৌরসভা গড়ার লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত
ছয় দফা দাবিতে মহম্মদপুরে ফারিয়াদের প্রতিবাদী মানববন্ধন
পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন 