মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে বৈষম্যবিরোধী আন্দোলনে স্মরণসভা অনুষ্ঠিত
নড়াইলে বৈষম্যবিরোধী আন্দোলনে স্মরণসভা অনুষ্ঠিত

প্রতিনিধি, নড়াইল ; নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত এবং শহিদদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-নড়াইল আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল শেখ শেফায়েত আব্দুল্লাহ, সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক রাফায়েতুল হক তমাল, সদস্য সচিব শাফায়াত উল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারসহ অনেকে।
সভায় জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুথানে আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে শহিদ পরিবারের সদস্য এবং আহতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।






জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট বৃদ্ধির দাবি
মাগুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং
পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু
মাগুরা পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে আরইউটিডিপি কর্মশালা
মাগুরায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পুলিশ সপ্তাহ উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে মাগুরা জেলার আইজি পদক অর্জন
মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
আশাশুনিতে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত
পাইকগাছায় মডেল পৌরসভা গড়ার লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত 