বুধবার ● ১১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ
মাগুরায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ

মাগুরা প্রতিনিধি : মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরা শহরের ভায়না মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে বুধবার সকাল সাড়ে ১০ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশে যোগ দেয়। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক রুবাইয়াত হোসেন খান। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, সদ্য বিলুপ্ত জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, পৌর বিএনপির আহবায়ক মাসুদ খান কিজিল, সদর থানা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, সম্পাদক গোলাম জাহিদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম প্রমু্খ বক্তব্য রাখেন। সমাবেশে ব্যাপক সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।






লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান 