বুধবার ● ১৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। ১৪ জানুয়ারি মঙ্গলবার খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক সভায় পুলিশ সুপার টি এম মোশারাফ হোসেন শ্রেষ্ঠ ওসি মোঃ সবজেল হোসেনের হাতে সম্মাননা স্বরূপপুরস্কৃত করেন। গত ২০২৪ সালের ডিসেম্বর মাসের মামলা তদন্ত, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখা, গ্রেফতারী পরোয়ানা তামিলসহ সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন আমাদের থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা ও পাইকগাছা উপজেলা বাসীর সহযোগিতার ফল। পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে এ পুরস্কারটি আমাকে অনুপ্রেরণা যোগাবে।






পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা 