শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

SW News24
বুধবার ● ২৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » খেলা » ক্রীড়া প্রতিযোগিতা আনন্দের একটি বিষয় -খুলনা বিভাগীয় কমিশনার
প্রথম পাতা » খেলা » ক্রীড়া প্রতিযোগিতা আনন্দের একটি বিষয় -খুলনা বিভাগীয় কমিশনার
২০৩ বার পঠিত
বুধবার ● ২৯ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্রীড়া প্রতিযোগিতা আনন্দের একটি বিষয় -খুলনা বিভাগীয় কমিশনার

---

ক্রীড়া প্রতিযোগিতা আনন্দের একটি বিষয়। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিশেষ প্রয়োজন। খেলাধুলায় জয়-পরাজয় থাকবে, শিক্ষার্থীদের অংশগ্রহণই বড় কথা। ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, উদারতা ও নেতৃত্বের গুণাবলি অর্জিত হবে।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে  ২৯ জানুয়ারি বুধবার দুপুরে খুলনা ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসক মোঃ ফিরোজ সরকার একথা বলেন।

বিভাগীয় কমিশনার আরও বলেন, অভিভাবকদের সন্তানদের দিকে খেয়াল করতে হবে। তারা পড়াশুনা করে, না দরজাবন্ধ করে মোবাইল ব্যবহার করে সেটা জানতে হবে। ভালো মানুষের মতো গড়ে তুলতে হবে সন্তানদের। জুলাই-আগস্টে শিক্ষার্থীরা বড় ভূমিকা পালন করেছে, তাদের মাথায় ভালো কিছু করার চিন্তা ছিলো। শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে হবে এবং মাদক থেকে দূরে রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব শরীফ আসিফ রহমান ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মমিন। ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইমরুল কায়েস এতে সভাপতিত্ব করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস-আর-রেজা।





খেলা এর আরও খবর

মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের  খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা
শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ
মাগুরায় জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন মাগুরায় জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
পাইকগাছায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঈদে মহম্মদপুরের দেউলি গ্রামে ঘোড়া দৌড় প্রতিযোগিতা ঈদে মহম্মদপুরের দেউলি গ্রামে ঘোড়া দৌড় প্রতিযোগিতা
জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ  ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ভায়না ক্রিকেট একাডেমি জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ভায়না ক্রিকেট একাডেমি

আর্কাইভ