শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির কৃষক সমাবেশ
প্রথম পাতা » রাজনীতি » শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির কৃষক সমাবেশ
২৪৯ বার পঠিত
রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির কৃষক সমাবেশ

---
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি; বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দারিয়াপুর ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ সোহেল শেখের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান। প্রধান বক্তা জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান (লিটন), জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক লিটন মোল্লা, শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, ছাত্রদলের আহবায়ক ইয়াসিন আলী (তুফান) যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান,  মহিলা দলের সভানেত্রী শাহানা ফেরদৌস (হ্যাপি), জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু, দারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ ওয়াদুদ মোল্লা, সাবেক সভাপতি মোঃ রফিকুল আলম  প্রদীপ, সাবেক যুগ্ম সম্পাদক শাজাহান শেখ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিশ্বাস প্রমূখ। উপস্থিত ছিলেন দারিয়াপুর ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও ঢাকা জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী মোঃ তরিকুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ মছিহুল আজম, সাবেক চেয়ারম্যান মোঃ মুহিদুল আলম, বিএনপি’র সদস্য আলী রেজা  রাজা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, জেলা যুবদলের সদস্য মোঃ মনিরুল ইসলাম মুক্ত,  মোঃ সুজন শেখ, মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন কৃষক দলের দলের যুগ্ম আহবায় ডাঃ রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ রোকন বিশ্বাস। সমাবেশে দারিয়াপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মী ছাড়াও উপজেলা বিএনপির নেতাকর্মী অংশগ্রহণ করেন।





রাজনীতি এর আরও খবর

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ