মঙ্গলবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » শরণখোলায় কৃষকের ৫টি গরু দুর্বৃত্তের আগুনে দগ্ধ
শরণখোলায় কৃষকের ৫টি গরু দুর্বৃত্তের আগুনে দগ্ধ
বাগেরহাটের শরণখোলার পল্লীতে গভীর রাতে গোয়াল ঘরে দুর্বৃত্তের দেয়া আগুনে ৫টি গরু দগ্ধ হয়েছে। আগুনে পুড়ে গেছে একটি খড়ের গাদা ও পানের বরজ। ঘটনাটি ঘটেছে ৩ ফেব্রুয়ারী সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের আঃ হাকিম মুন্সীর বাড়ীতে। কৃষক হাকিম মুন্সীর পুত্র মিরাজ মুন্সী জানায়, রাত ৩টার দিকে প্রতিবেশীরা আগুনের লেলিহান শিখা দেখে তাদের ডেকে ঘুম থেকে তুলে। এ সময় প্রতিবেশীদের সহায়তায় পানি দিয়ে গোয়াল ঘরের আগুন কিছুটা নিয়ন্ত্রণ করে গোয়াল ঘরে থাকা ১৩টি গরু বাহিরে বের করে আনে। এরই মধ্যে ৫টি গরু দগ্ধ হয়। দুটি গরুর অবস্থা আশংকাজনক। এছাড়া আগুনের ভয়াবহতায় গোয়াল ঘরের পাশে থাকা একটি খড়ের গাদা ও একটি পানের বরজ পুড়ে যায়। আমাদের সাথে কারো শত্রুতা নাই, কে বা কাহারা এ পশুর সাথে শত্রুতা করল তা বুঝতে পারছি না। এ ঘটনায় তাদের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে মিরাজ মুন্সী জানায়। এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, স্থানীয় গ্রাম পুলিশের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ক্ষতিগ্রস্থ কৃষকের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬
মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা 