শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার দেলুটিতে দুইটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার দেলুটিতে দুইটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন
২২৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার দেলুটিতে দুইটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

---পাইকগাছার দেলুটিতে প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যের মুচিয়ার ও মুচিমারা দুইটি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষিকাজ উন্নয়নে জলাবদ্ধতা নিষ্কাশন, তরমুজসহ অন্যান্য ফসল উৎপাদনে মিষ্টি পানির জলাধার তৈরিতে বৃহস্পতিবার দুপুরে সমন্বিত পানি ব্যবস্থাপনার আওতায় দেলুটি ইউনিয়নের কালিনগর সাধুর ঘাটে খাল দুইটির পুনঃ খনন কাজের  উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, রামচন্দ্র টিকাদার, রিংকু রায়, পলাশ রায়, মেরী রাণী সরদারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, জনগুরুত্বপূর্ণ এ খাল পুনঃখননে বৃষ্টির সময় জলাবদ্ধতা থাকবে না, সহজে পানি নিষ্কাশন হবে। তরমুজ সহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য মিষ্টি জলের জলাধার তৈরি হবে। কৃষি ও মৎস্য খাতে ব্যাপক সাফল্য অর্জিত হবে। এর ফলে অঞ্চলের মানুষের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি, বেকারত্ব নিরসন ও কর্মসংস্থানের সৃষ্টি সহ সরকারের রাজস্ব আয় বাড়াতে ভূমিকা রাখবে।





আঞ্চলিক এর আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)