বৃহস্পতিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ
নড়াইলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

ফরহাদ খান, নড়াইল ; নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৩৫ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। নাশকতা ও বিএনপির অফিস ভাঙচুরের আলাদা তিনটি মামলায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক মেহেদী হাসান এবং সাবরিনা চৌধুরী তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০২৪ সালের ১০ ডিসেম্বর কালিয়া উপজেলার পারবিষ্ণুপুর এলাকায় বিএনপির অফিস ভাঙচুরের ঘটনাসহ নড়াগাতী এলাকার নাশকতার আলাদা তিনটি মামলায় আসামিরা আদালতে হাজির হন।
এর মধ্যে আছেন-কালিয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা, উপজেলা ওলামা লীগের সভাপতি রফিকুল ইসলাম, নড়াগাতী থানা আওয়ামী লীগের সদস্য হাসিবুল আলম উজ্জ্বল, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুরসালিন খন্দকার, বাবরা হাচলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্যা মোকাররম হোসেন হিরু, পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম সিকদার, মাউলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, কালিয়া উপজেলা ছাত্রলীগ নেতা প্রান্ত শেখ, ৫নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি টুকু শেখসহ ৩৫ নেতাকমী।
আদালত থেকে কারাগারে নেয়ার পথে তারা জয় বাংলা, শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই, জ্বালোরে জ্বালো আগুন জ্বালোসহ বিভিন্ন স্লোগান দেন।






নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল 