শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ধর্ষকের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ধর্ষকের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
১৮৮ বার পঠিত
শুক্রবার ● ৭ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ধর্ষকের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

---
মাগুরা প্রতিনিধি : মাগুরায় তৃতীয় শ্রেণির শিশু কন্যা ধর্ষনের অভিযোগে আজ শুক্রবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেছে সচেতন মাগুরাবাসী। দুপুরের জুমার নামাজ শেষে শহরের পারনান্দুয়ালী,নিজনান্দুয়ালী চরপাড়া গ্রাম থেকে শত শত যুবক ধর্ষকের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল করে তারা। এ সময় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড় অবস্থান নিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন নিজনান্দুয়ালী চরপাড়া গ্রামের মুফতি রাশেদুল ইসলামসহ অন্যরা। সমাবেশে বক্তারা অবিলম্বে শিশু ধর্ষককারী হিটু ও তার ছেলে সবীজের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবী জানান তারা। সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা খুলনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে ।
মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন ) মিরাজুল ইসলাম দুপুরে সদর থানা চত্বরে সাংবাদিকদের জানান, এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক হিটু শেখ (৫০) ও তার ছেলে সজীব শেখ (১৮ কে পুলিশ আটক হয়েছে । ভিকটিক ঢাকায় থাকার কারণে এখনো মামলা হয়নি। ধর্ষিত শিশুটি এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে । আমরা ভিকটিমের পরিবারের সাথে সব সময় যোগাযোগ রক্ষা করছি । এ ঘটনায় এখনো তদন্ত চলছে ।
উল্লেখ্য,মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী মাঠপাড়া এলাকার দিনমজুর সজীবের স্ত্রীর তৃতীয় শ্রেণিতে পড়া ছোট বোন রমজানের ছুটিতে দুলাভাই বাড়িতে বেড়াতে আসে ৫ দিন আগে। বৃহস্পতিবার সকাল ১০ টায় দিকে পরিবারের লোকজন নিজ নিজ কাজে বাইরে চলে গেলে ঘরে একা পেয়ে ৮ বছরের শিশু কন্যাটিকে ধর্ষন করে বোনের শ্বশুর হিটু শেখ। এ সময় মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে কান্নাকাটি করলে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকালে তার অবস্থার অবনতি হলে জরুরী ভিত্তিতে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখানে শিশুটির অবস্থার কোন উন্নতি না হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় গাঁজা সেবনের আসরে পুলিশের হানা: ৫ জনের কারাদণ্ড পাইকগাছায় গাঁজা সেবনের আসরে পুলিশের হানা: ৫ জনের কারাদণ্ড
সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান
পাইকগাছায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা পাইকগাছায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা
পাইকগাছায় কপোতাক্ষ নদের স্টিমার ঘাটে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার পাইকগাছায় কপোতাক্ষ নদের স্টিমার ঘাটে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
পাইকগাছায় গাছের ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারপিট পাইকগাছায় গাছের ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারপিট
মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি; পুলিশের হাতে উদ্ধার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি; পুলিশের হাতে উদ্ধার
পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু
শ্রীপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ শ্রীপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ
পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ
মহম্মদপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা মহম্মদপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আর্কাইভ