শুক্রবার ● ৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনির বড়দলে খ্রিস্টান এসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত
আশাশুনির বড়দলে খ্রিস্টান এসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত

আশাশুনি : আশাশুনির বড়দলে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের বার্ষিক সভা ও প্রতিনিধি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় বড়দল সেন্ট জেভিয়ার চার্চ মিলনায়তনে “ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখো বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট নির্মল রোজারিও। এসোসিয়েশনের আশাশুনি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধর্ম পল্লীর পালক পুরোহিত রেভাঃ ফাদার জুয়েল ম্যাকফিল্ড। এসোসিয়েশনের উপজেলা সভাপতি পিউস হালদার ও সাধারণ সম্পাদক লালন সরকারের ব্যবস্থাপনায় সভায় গেষ্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রেসিডেন্ট রোটারিয়ান স্বপন বৈরাগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক পৌল সাহা, কলারোয়ার পালক ডেবিট গনেশ বিশ্বাস, ধর্ম পল্লীর সহকারী পালক পুরোহিত রেভাঃ ফাদার মার্টিন শঙ্কর মন্ডল প্রমুখ। সমাবেশ শেষে অতিথিবৃন্দসহ এসোসিয়েশনের সদস্যবৃন্দ স্টার সানডের দিন এইচএসসি পরীক্ষা বাতিলের দাবি সহ নয়টি দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করা হয়।






পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার 