বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » আশাশুনিতে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
আশাশুনিতে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আশাশুনি : আশাশুনিতে দেশ ব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
আশাশুনি সরকারি কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি আলিয়া মাদ্রাসা ও চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচির শুরুতে সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে প্রতীকি ধর্ষকের কুশপুত্তলিকা দাহ্য করা হয়। উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধনে শিক্ষার্থী রাসেলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, রাহাত, আব্দুল্লাহ আল মামুন, মৃদুল হাসান, মোনায়েম হোসেন সবুজ, আমান উল্লাহ আমান, মেহদী হাসান ও নারী শিক্ষার্থীবৃন্দ।






মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল 