বুধবার ● ২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক জালালের সুস্থতা কামনায় বিবৃতি
প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক জালালের সুস্থতা কামনায় বিবৃতি
পাইকগাছা প্রতিনিধি: প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন মোটরসাইকেল দুর্ঘটনায় গলার ক্ল্যাভিকল হাড় ভেঙ্গে বর্তমানে বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছে। জানা যায়, তিনি বুধবার দুপুরে মোটরসাইকেলে পাইকগাছা জিরো পয়েন্ট থেকে পৌরসদর যাওয়ার পথিমধ্য পুরাতন বাসস্ট্যাণ্ডের সামনে পৌছালে হটাৎ রং সাইট থেকে দ্রুত গতিতে একটি ভ্যান তাহার মোটরসাইকেলের সামনে চলে আসে। এসময়ে তিনি মোটরসাইকেলে ইমারজেন্সি ব্রেক করলে, বাইকটি বাম সাইটে তাহার শরীরের উপর পড়ে ক্ল্যাভিকল হাড়টি ভেঙ্গে যায়। পরবর্তীতে তিনি রাজ হসপিটালের পরিচালক ডাঃ সঞ্জয় কুমারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে রয়েছেন। তার এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার খবর জেনে আশু সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মোঃ আব্দুল আলীম, মোঃ আজিজুল ইসলাম, মোঃ শামীম আহমেদ, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শাহীন রেজা, মোঃ নুরুল আমিন পলাশ, মোঃ আওছাফুর রহমানসহ সকল সাংবাদিকবৃন্দ।






পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন 