মঙ্গলবার ● ১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জামায়াতে ইসলামীর ঈদ পূর্ণমিলনী
মাগুরায় জামায়াতে ইসলামীর ঈদ পূর্ণমিলনী

মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে শহরের এজি একাডেমী স্কুল চত্বরে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। সভায় জেলা শাখার আমীর অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এ্যাড.মশিউল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস,বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতিমাসুদ আলম ও ঢাকার সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম প্রমুখ। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন,দীর্ঘদিন পরে ফ্যাসিষ্ট সরকারের পতনের পর বাংলাদেশের মানুষ আজ মুক্ত মনে স্বাধীনভাবে দেশে ঈদ উৎযাপন করতে পারছে। এতদিন মানুষ তার বাক স্বাধীনতা হারিয়েছিল । মানুষ শান্তিমতো তার মত প্রকাশ করতে পারেনি । কিন্তু আজ মানুষ দেশে মুক্ত মনে কথা বলতে পারছে। একটি স্বাধীন দেশের নাগরিক গণ যদি তাদের মত প্রকাশের অধিকার না পায় তবে সে বাকরুদ্ধ হয়ে যাবে । তাই জামায়াতে ইসলামী বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্টার জন্য তাদের বিভিন্ন ইউনিট শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে পাড়া,ওয়ার্ড,ইউনিয়ন ,পৌরসভা ও জেলা পর্যায়ে জামায়াতের বিভিন্ন ইউনিট শতিক্তশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে । প্রতিটি পর্যায়ে কমিটি গঠনের কাজ চলমান করেছে । আমরা চাই স্বাধীন বাংলাদেশে প্রতিটি মানুষ মুক্ত মনে তার মতামত প্রকাশ করুক । ঈদ পর্ণূমিলনী অনুষ্ঠানে ৪ উপজেলার ৩ শতাধিক জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে ঈদ উপলক্ষে জেলা জামায়াতের আয়োজনে ২৫০ শয্যা সদর হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয় ।






পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন 