রবিবার ● ১৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরা জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় জেলার বাল্য বিয়ে বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেলার আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় খুন ডাকাতি অপহরণ, যৌন হয়রানি নারী ও শিশু নির্যাতন ধর্ষন প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে ব্যাপক আলোচনা হয়। এছাড়া বাল্য বিবাহ, মাদকদ্রব্য, চোরাচালান, সড়ক পরিবহন ব্যবস্থাপনা সংক্রান্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাদ্যে ভেজাল, ভোক্তা অধিকার সংরক্ষন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম সিভিল সার্জন শামীম কবীর, মাগুরা সরকারি হোঃ শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শ্বাসতী শীল, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামছুজ্জামান কল্লোল, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃমহশীন উদ্দিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ সুশান্ত কুমার বিশ্বাস, আনসার ও ভিডিপির কমান্ডেন্ট মাহবুবুর রহমান, জেল সুপার মহাউদ্দিন আহম্মেদ জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির বক্তব্য্য রাখেন। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা চার উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।






মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী 