শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

SW News24
বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
২০৪ বার পঠিত
বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

---
মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুর উপজেলার কমলাপুরে  মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছাব্বির  (২৭ ) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে মুমূর্ষু অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে  তাকে নিয়ে ফরিদপুরে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত ছাব্বির ওই উপজেলার সব্দালপুর ইউনিয়নের  সোনাতুন্দী গ্রামের প্রয়াত ইকরামুল বিশ্বাস দুলুর ছোট ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজের মোটর সাইকেলে করে বন্ধু ইমনকে আনতে বিকাল ৩ টার দিকে নিজ বাড়ি সোনাতুন্দি থেকে ওয়াপদা বাস স্ট্যান্ডের  উদ্দেশ্যে রওনা দেন ছাব্বির। ওয়াপদা - লাঙ্গলবাঁধ সড়কে পথিমধ্যে  কমলাপুর কলেজের সামনে দ্রুত গতির মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়।এ সময়  স্থানীয়রা তাকে  উদ্ধার করে মাগুরা ২৫০শয্যা  হাসপাতাল আনে । এ সময় জরুরী বিভাগের ডাক্তার রোকনুজ্জামান তাকে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করেন। পরে পরিবারের সদস্যরা তাকে  অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর নিয়ে  যাওয়ার পথে বিকাল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ওই যুবকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)