বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » সাগরে মাছ আহরণে নিষেধ উপলক্ষ্যে পাইকগাছায় র্যালি, সচেতনতা ও টাস্কফোর্স কমিটির সভা
সাগরে মাছ আহরণে নিষেধ উপলক্ষ্যে পাইকগাছায় র্যালি, সচেতনতা ও টাস্কফোর্স কমিটির সভা
পাইকগাছা প্রতিনিধিঃ “নৌযান ঘাটে রাখি এবং মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি করি” প্রতিপাদ্যের আলোকে সাগরে মাছ আহরণে নিষেধ উপলক্ষ্যে পাইকগাছায় র্যালি,সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সামুদ্রিক মৎস্য বিধিমালা ২০২৩ এর বিধি ৩ অনুযায়ী ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সাগরে সকল ধরণের মৎস্য আহরণ সম্পূর্ণ নিষেধ উপলক্ষ্যে পাইকগাছায় বর্ণাঢ্য বর্ণাঢ্য র্যালি, সচেতনতা সভা, টাস্কফোর্স কমিটির সভা এবং শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মৎস্য অধিদপ্তর ও স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) বাস্তবায়নে এবং দেবদুয়ার ও পূর্ব মাহমুদকাটি আদর্শ মৎস্যজীবী গ্রাম সমিতির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এর সভাপতিত্বে সচেতনতা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ। এসডিএফ অফিসার মোঃ নাসিম আহম্মেদ আনসারী সঞ্চালনায় বক্তৃতা করেন, বিআরডিবি কর্মকর্তা মোঃ ওয়াহিদ মুরাদ, মেরিন অফিসার অসিত কুমার সরকার, বিআরডিবি সঞ্জয় কুমার মন্ডল, উপজেলা মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি বিমল বিশ্বাস, সেক্রেটারি জয়ন্ত রায়। ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত সাগরে সকল ধরণের মৎস্য আহরণ সরকারি ভাবে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপজেলার সকল জায়গায় মাইকিং অব্যাহত রয়েছে। সভায় উপজেলার ১০ টি মৎস্যজীবী গ্রাম সমিতির প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে পরবর্তীতে টাস্কফোর্স কমিটির সভা এবং বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থীকে ৫০ হাজার টাকা করে ৪ লাখ টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।






মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম 