বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনা নগরীর বিভিন্ন রাস্তার মোড় ও সড়কের নির্মাণ-সৌন্দর্যবর্ধন কাজের গতি আনতে করণীয় বিষয়ক সভা
খুলনা নগরীর বিভিন্ন রাস্তার মোড় ও সড়কের নির্মাণ-সৌন্দর্যবর্ধন কাজের গতি আনতে করণীয় বিষয়ক সভা
![]()
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকায় বন্ধ থাকা বা ধীর গতিতে চলমান ২২ টি মোড়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ যৌক্তিকতার আলোকে পুনরায় শুরু ও সম্পন্ন করা বিষয়ে বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে এক সভা ১৬ এপ্রিল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। কেসিসির প্রশাসক মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে কেসিসি’র শহিদ আলতাফ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, প্রাপ্ত মতামতেরভিত্তিতে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তারা সাইটগুলো সরেজমিনে পরিদর্শন করে নকশাগত সমস্যার সমাধান খুঁজে বের করবেন। উন্নয়ন কাজ বাস্তবায়ন করার ক্ষেত্রে রাস্তার প্রশস্ততা যেন না কমে সেদিকটায় বিশেষভাবে নজর দিতে হবে। সেই সাথে চলমান প্রকল্পের যেসব জায়গায় বিভিন্ন কারণে যানজট এর মতো দুর্ভোগের সৃষ্টি হচ্ছে সেগুলোকে অপসরণের মাধ্যমে সড়কগুলোকে চলাচল উপযোগী রাখতে হবে। শহরের ২২টি মোড়ের চলমান কাজকে আরও দ্রুততার সাথে শেষ করতে ইতিবাচকভাবে কাজ করা প্রয়োজন। মনে রাখতে হবে শহরটি আমাদের সবার।
সভায় মোড়গুলোর আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের ক্ষেত্রে পূর্তকাজের নকশা বিষয়ে আপত্তি ও সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। নাগরিক ভাবনা থেকে উঠে আসা বক্তৃতায় বিদ্যমান নকশাগত ক্রটির মাধ্যমে জনভোগান্তি বৃদ্ধির আশঙ্কা দূর করতে করনীয় বিষয়ে বিস্তারিত মতামত উঠে আসে।
সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশিউজ্জামান খান, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) সুদর্শন কুমার রায়, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মোঃ সাবিরুল আলম-সহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধি ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম 