বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া এক লক্ষ টাকা উদ্ধার করল পাইকগাছা পুলিশ
বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া এক লক্ষ টাকা উদ্ধার করল পাইকগাছা পুলিশ
ভুলবশতঃ বিকাশের অন্য নম্বরে চলে যাওয়া ১ লাখ টাকা উদ্ধার করে ভূক্তভোগীর হাতে তুলে দিলেন পাইকগাছা থানা পুলিশ। জানা গেছে, ৪ এপ্রিল উপজেলার গজালিয়া চৌরাস্তা সংলগ্ন বাজারের হোটেল ব্যবসায়ী মোঃ সেলিম হাওলাদারের ভুলবশতঃ বিকাশের অন্য নম্বরে ১ লাখ টাকা চলে যায়। তিনি এবিষয়ে পাইকগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেলিম পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সুজাউদ্দিন হাওলাদারের ছেলে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন এর দিকনির্দেশনায় এস আই অমিত দেবনাথ এর নেতৃত্বে ঐকান্তিক প্রচেষ্টায় অন্য বিকাশ নম্বরে ঢাকার গুলশান এলাকায় চলে যাওয়া ১ লাখ টাকা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ১১ দিন পর উদ্ধার করে বুধবার রাতে প্রকৃত টাকার মালিক পৌরসভার ৩নং ওয়ার্ডের সুজা উদ্দীন হাওলাদারের ছেলে মোঃ সেলিম হাওলাদার (৩৯) হাতে তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে থানা পুলিশ। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে টাকা উদ্ধার করায় প্রশংসায় ভাসছেন সাব ইন্সপেক্টর অমিত দেবনাথ।
ভুক্তভূগী মোঃ সেলিম হাওলাদার টাকা পেয়ে থানার ওসি মোঃ সবজেল হোসেন ও এস আই অমিত দেবনাথকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।






মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত
পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান
মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন 