সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ডিপ্মোমা স্টুডেন্ট ইউনিয়নের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
মাগুরায় ডিপ্মোমা স্টুডেন্ট ইউনিয়নের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

মাগুরা প্রতিনিধি :“এইচএসসি’র পর ডিপ্লোমা নাই’ ডিপ্লোমা কে ডিগ্রি’র সমমান চাই” এই প্রতিপাদ্য নিয়ে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এ্যান্ড ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাশ কোর্স) করার দাবিতে মাগুরায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্বরে বাংলাদেশ ডিল্পোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) মাগুরা জেলা শাখা এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) মাগুরা জেলা শাখার সভাপতি আয়েশা খাতুন ইকফা, সাংগঠনিক সম্পাদক চিন্ময় দাস, সহ-সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, শিক্ষার্থী শামসুন্নাহার বনি, মো: রাফিদী সহ অন্যরা। মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এ্যান্ড ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাশ কোর্স) এ উন্নিত করার দাবি জানান তারা ।






পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত
পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান
মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয় 