শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাটকেলঘাটায় বাস চাপায় কপিলমুনির ২ মটরসাইকেল আরোহী নিহত
প্রথম পাতা » অপরাধ » পাটকেলঘাটায় বাস চাপায় কপিলমুনির ২ মটরসাইকেল আরোহী নিহত
৩২১ বার পঠিত
শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাটকেলঘাটায় বাস চাপায় কপিলমুনির ২ মটরসাইকেল আরোহী নিহত

---সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা এলাকায় পরিবহনের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন বাবা ও মেয়ে। শুক্রবার দুপুরে পাটকেলঘাটার কুমিরা বাসস্ট্যান্ডের অদূরে কদমতলা মোড়ে এঘটনা ঘটে। 

নিহতরা হলেন, খুলনার পাইকগাছা থানার কপিলমুনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী রিতা সাধূ (২৬) ও  শিশু পুত্র সৌরভ সাধু (২)। এঘটনায় নিহতের স্বামী অপূর্ব সাধু (৩২) ও তাদের মেয়ে সূর্বণা ওরফে সুমি সাধু (৫) গুরুতর আহত হয়েছে। আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা  জানান, অপূর্ব সাধু তার স্ত্রী রিতা সাধু, মেয়ে সূর্বণা ওরফে সুমি ও শিশু ছেলে সৌরভ সাধুকে নিয়ে চারজন একটি মটরসাইকেলে ছিলেন। তারা পাইকগাছার কপিলমুনি থেকে পাটকেলঘাটা হয়ে যশোরের সাগরদাড়ি গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পতিমধ্যে বেলা সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কদমতলা এলাকায় পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ইমাদ পরিবহণের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে রিতা সাধু ও তার ছেলে সৌরভ সাধু ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর অহত হয় অপূর্ব সাধু ও তার মেয়ে সুমি সাধু।

পাটকেলঘাটা থানার ওসি মাঈনুদ্দীন জানান, অপূর্ব সাধু মোটরসাইকেলে তার স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে তার শ্বশুর বাড়িতে যা্চ্ছিলেন।পথিমধ্যে কদমতলা মোড় এলাকায় পৌছে সাগরদাঁড়ির দিকে যাত্রা শুরু করলে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ।

এতে ঘটনাস্থলে মারা যান মা ও ছেলে। আহত বাবা ও মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬ নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)